নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১:২৮। ১৫ জুন, ২০২৬।

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

জুন ১৪, ২০২৬ ১০:২০ 👁️ ১২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আহমেদ খান পরিচালিত এই ছবিটি।

শুধুমাত্র সাধারণ দর্শকই নন, চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তি। মুক্তির মাত্র দুই দিনের মাথায় ছবিটির ট্রেলার ২৮ মিলিয়নেরও বেশি ভিউ কুড়িয়েছে। সেই সঙ্গে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষস্থানে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

দর্শক উত্তেজনার পারদ কতটা উঁচুতে, তার প্রমাণ মিলল আন্তর্জাতিক চলচ্চিত্র ডাটাবেজ আইএমডিবিতে। বর্তমানে আইএমডিবির ‘টপ ১০ মোস্ট অ্যান্টিসিপেটেড’ ভারতীয় ছবির তালিকায় এক নম্বরে রাজত্ব করছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর নিজের জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন করছেন অক্ষয় কুমার।

আরও পড়ুনঃ  পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে একজন ব্যর্থ অভিনেতার চরিত্রে। নিজের ডুবতে বসা ক্যারিয়ার বাঁচাতে তিনি জুটি বাঁধেন এক সুপারস্টার অভিনেত্রীর সঙ্গে, যে চরিত্রে রূপদান করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সিনেমার গল্প মোড় নেয় তখন, যখন শুটিংয়ের প্রয়োজনে পুরো টিম হাজির হয় প্রত্যন্ত এক গ্রামে।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

সেখানকার সাধারণ মানুষ এই অভিনয়শিল্পীদের দলটিকে সত্যিকারের সেনাবাহিনী ভেবে ভুল করে বসে। গ্রামের সবচেয়ে বড় গ্যাংস্টার বা দুষ্কৃতীর হাত থেকে বাঁচতে তারা এই টিমের কাছে সাহায্য চায়। আর এই ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করেই একের পর এক অদ্ভুত ও হাসির ঘটনা ঘটতে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।