নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:৩০। ১৬ জুন, ২০২৬।

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

জুন ১৫, ২০২৬ ৯:২৫ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। এটি তাদের কল্যাণে নিবেদিত এমন একটি প্রতিষ্ঠান, যা যেকোনো সংকটময় মুহূর্তে কর্মচারীদের পাশে দাঁড়াচ্ছে।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দপ্তরের সভাকক্ষে আয়োজিত “বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মচারীরা তাদের মাসিক বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কল্যাণ তহবিলে জমা রাখেন। সাধারণত কেউ অনুদান পাওয়ার প্রত্যাশা না করলেও জটিল বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হয়ে আর্থিক সংকটে পড়লে কর্মচারী কল্যাণ বোর্ডই তাদের বড় ভরসার জায়গা হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  দেশে ফিরেছেন ৫২,৪৯১ হাজি

‘তিনি জানান, গত এক বছরে রাজশাহী বিভাগে প্রায় ৭ হাজার সরকারি কর্মচারী বিভিন্ন খাতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহায়তা পেয়েছেন। এসময় তিনি ইক্যুইটি (ন্যায়সঙ্গত সুযোগ) নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ঢাকার কেন্দ্রীয় সুযোগ-সুবিধার তুলনায় রাজশাহীসহ দূরবর্তী অঞ্চলের সরকারি কর্মচারীদের চিকিৎসা ও লজিস্টিক বাস্তবতা ভিন্ন। তাই নীতিমালা প্রণয়ন ও সহায়তা প্রদানের ক্ষেত্রে ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এনে দূরবর্তী এলাকার কর্মচারীদের প্রতি আরও সংবেদনশীল ও যৌক্তিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং জোরদার এবং অনুদান বিতরণে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  লুকিচের গোলে প্রথমার্ধে এগিয়ে বসনিয়া

বিভাগীয় কমিশনার আরও বলেন, রাজশাহীতে সরকারি কর্মচারীদের জন্য একটি পৃথক হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করা হয়েছে। হাসপাতালটি চালু হলে সরকারি কর্মচারীরা স্বল্প ব্যয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন, পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর বিদ্যমান রোগীর চাপও কমবে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

এসময় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের পেনশন প্রাপ্তির জটিলতা নিরসনে এবং ভবিষ্যতে পরিবারগুলোর ভোগান্তি কমাতে কর্মচারী কল্যাণ বোর্ডের নির্ধারিত মেডিকেল কমিটির সনদ গ্রহণের বিষয়টি সবাইকে অবহিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সদরদপ্তরের পরিচালক মো. জামিরুল ইসলাম। রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।