নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:১৪। ১৮ জুন, ২০২৬।

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬ ৭:১২ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদ করণ প্রকল্প, বন অধিদপ্তর, ঢাকার আয়োজনে তিনদিন ব্যাপি (১৬-১৮জুন) প্রশিক্ষণের বৃহস্পতিবার (১৮জুন) বনবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এফএসটিআই) হল রুমে সমাপনী আলোচনাসভা, পুরষ্কার প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

পরিবেশ সংরক্ষণে বন্যপ্রাণীর ভূমিকা, বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, বন্যপ্রাণী অপরাধের ধরণ ও শাস্তির বিধান, বন্যপ্রাণী আইন ও বিধিমালা এবং বন্যপ্রাণী সংরক্ষণে মনিটরিং ড্রোনের ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনদিন ব্যাপি ৩০ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্বেচ্ছাসেবী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে পুরষ্কার ও সনদ তুলে দেন ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাহাত হোসেন, সহকারী প্রকল্প পরিচালক, বাংলাদেশের প্রাণিকুলের রেডলিস্ট হালনাগাদকরণ প্রকল্প, ঢাকা, মাহফুজ আরা, ইন্সট্রাক্টর, ফরেস্ট্রি সাইন্স এ্যান্ড টেকনোলজি, রাজশাহী।

আরও পড়ুনঃ  বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ এহতেশামুল হক, সিনিয়র ইনস্টাক্টর, ফরেস্ট্রি সাইন্স এ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, রাজশাহী। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: জাহাঙ্গীর কবির, বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী।

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

প্রশিক্ষণ শেষে ৩০ জন স্বেচ্ছাসেবী প্রশিক্ষনার্থীদের মুল্যায়ন পরীক্ষার ফলাফল অনুযায়ী পুরষ্কার প্রদান ও সকল প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।