নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

জুন ২৫, ২০২৬ ৬:২১ 👁️ ৩৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বুধপাড়া আলিম মাদ্রাসার ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন রাসিক প্রশাসক। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা প্রদান ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানে সম্মাননা স্মারক পাঠ করেন মাদ্রাসার সুপার আব্দুল করিম সিদ্দীকি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, বিএনপি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন।

আরও পড়ুনঃ  নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

অনুষ্ঠানে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মুঈদ, মতিহার থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক, ৩০ নং ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি বাবলু মিয়া, ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ)বিএনপি’র সভাপতি আজাদ আলী সাধারণ সম্পাদক আব্বাস আলী সহ মতিহার থানা ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।