নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফরিদপুরে ২৬ লক্ষ টাকা মুল্যের মাদকসহ মাদক কারবারী গ্রেফতার

জুন ২৭, ২০২৬ ৭:০৯ 👁️ ৩৯ views
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ রানা গাজী (৩২) নামের এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আজ (শনিবার, ২৭ জুন) র‌্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশিকালীন একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামানো হয়। পরে ওই গাড়ির ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৮৮০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

অভিযানে গ্রেফতারকৃত রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, রানা একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী।

তিনি দীর্ঘদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, তিনি দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।