নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

জুন ৩০, ২০২৬ ১:২৫ 👁️ ৫০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আজ মঙ্গলবার (৩০ জুন ) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত ইনস্টিটিউট এর সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তারদের প্রতি এ আহব্বান জানান।

আরও পড়ুনঃ  গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডাঃ মির্জা মোঃ জিয়াউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের শিশু স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুনঃ  অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

মন্ত্রী আরও বলেন, এদেশের ৩৪% পপুলেশন হচ্ছে শিশু। এই শিশুদের চিকিৎসা দিতে শুধু ঢাকায় নয় দেশের প্রতিটি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা দিতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় সামাজিক সুরক্ষা কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। আজ দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এই ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

পরে মন্ত্রী শিশু হাসপাতালের ভর্তিকৃত ৪০জন জন্মগত হৃদরোগ,
কিডনি রোগ,ক্যান্সার,লিভারসিরোসিস, স্ট্রোক প্যারালাইসিস শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন।

অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।