নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

জুলাই ২৬, ২০২৬ ৬:৫৯ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

রোববার রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর (BEAR) সামিট-২০২৬’-এর দ্বিতীয় দিনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনকারী দেশ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে। প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবার রপ্তানিতে ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

তিনি বলেন, সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সরকার সব ধরনের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখবে। দেশের তরুণরাই এ খাতের নেতৃত্ব দিতে সক্ষম।

আরও পড়ুনঃ  সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব। প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।