নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬ ১০:৩৯ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটা এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার হড়গ্রাম রাণীদিঘী মাঠপাড়া গ্রামের শ্রী পলান দাসের ছেলে শ্রী সনজিত কুমার (২৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

গ্রেপ্তারকৃত সনজিত কুমারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: নাদিম হোসেনের স্ত্রী মোসা: আফরিন (২৫) এবং মো: মাহমুদুর রহমানের মেয়ে মোসা: সুইটি খাতুন (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

অভিযানকালে আফরিনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বসতবাড়ি তল্লাশি করে মাদক বিক্রয়ের নগদ ৪ লক্ষ ৪০ হাজার ৩৯৯ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সনজিত ও আফরিন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। অপরদিকে সুইটি তাদের মাদক বিক্রয় কার্যক্রমে সহযোগিতা করত।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।