নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অ্যাস্টার হসপিটালস রাজশাহী শাখার উদ্বোধন

জুলাই ৩০, ২০২৬ ৯:১৪ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অ্যাস্টার হসপিটালস রাজশাহী শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর গ্রীণপ্লাজায় এ হসপিটালসের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক গোলাম সাকলাইন ইকো। উদ্বোধক ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস (এসিয়া) অ্যাস্টার হসপিটালসের রিজিওনাল হেড অর্পন চ্যাটার্জি।

আরও পড়ুনঃ  হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ওয়াসার সাবেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রেজাউল হুদা কোকো, বিশিষ্ট সমাজ সেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব সালাউদ্দিন মিন্টু, রুয়েটে চীফ টেকনিক্যাল অফিসার আশফাকুল বারী দীপু, ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ার এস এইচ শুভ, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মাইনুল।

আরও পড়ুনঃ  বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার অ্যাস্টার হসপিটালস’র রাজশাহীর অফিস ইনচার্জ প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ। এছাড়াও এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।