নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

আগস্ট ২, ২০২৬ ১১:১৭ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের জন্য অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত দু’টি উড়োজাহাজের মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দেশটির পসাথা এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজের ক্রু সদস্যদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমের শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ওই এলাকার বিশাল অংশজুড়ে চলা দাবানল নিয়ন্ত্রণে সহায়তার সময় ফায়ার সার্ভিসের দু’টি উড়োজাহাজের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

একই দিনে দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়ায় নতুন করে ছড়িয়ে পড়া আগুনের কারণে স্থানীয়দের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রেকর্ড পরিমাণ তাপদাহ এবং দীর্ঘ অনাবৃষ্টির কারণে চলতি গ্রীষ্মে পুরো ইউরোপজুড়ে দাবানলের ব্যাপক তাণ্ডবলীলা চলছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম বেরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে ফ্রান্স ও স্পেনেও বিধ্বংসী দাবানল চলছে। তবে ওই দুই দেশের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও গ্রিসে নতুন করে কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে। এক বিবৃতিতে গ্রিসের ফায়ার সার্ভিস বলেছে, এথেন্সের পশ্চিমে অ্যাটিকা অঞ্চলের পসাথা এলাকায় অগ্নিনির্বাপণ অভিযান চলাকালে দুটি উড়োজাহাজের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী'র শুভ উদ্বোধন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা ফোরকাস্ট ওয়েদার গ্রিসের ভিডিওতে ফুটেজে দেখা যায়, কম উচ্চতায় চলাচলের সময় দুটি উড়োজাহাজ কাছাকাছি চলে আসে। এরপর নিচের দিকে থাকা উড়োজাহাজের প্রধান পাখা ওপরের উড়োজাহাজের নিচের অংশে আঘাত হানে। এর ফলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ওই উড়োজাহাজে। পরে জ্বলন্ত অবস্থায় সেটি বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অন্যদিকে, দ্বিতীয় উড়োজাহাজটিতে থাকা পানি ফেলে দিয়ে দুর্ঘটনাস্থল ছেড়ে উড়ে যায়। তবে এই ভিডিও ফুটেজের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, সংঘর্ষের কবলে পড়া দুই উড়োজাহাজের একটি ক্রু সদস্যদের সন্ধান পাওয়া গেছে এবং তারা নিরাপদ আছেন। তাদের উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

অপর দিকে, দ্বিতীয় উড়োজাহাজের অবস্থান শনাক্ত করা হয়েছে। সেখানে আটকে পড়া ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।