নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

আগস্ট ৩, ২০২৬ ৯:৫৮ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কার্যকর অফিস ব্যবস্থাপনা কৌশল ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে রুয়েটের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কোয়ালিটি এ্যসিওরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আরও পড়ুনঃ  বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতার হোসেন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।

আরও পড়ুনঃ  হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে প্রেজেন্টেশনের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার। প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের ৪৬০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। এ সময় সকলকে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) গুরুত্ব তুলে ধরা হয় এবং অফিস পরিচালনায় সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ হয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।