নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

আগস্ট ৫, ২০২৬ ৮:১৯ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ৫ আগস্ট বুধবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পক্ষ থেকে রাজশাহী’র সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে জুলাই শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও রাকাব কর্মচারী সংসদ; রাকাব অফিসার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুনঃ  আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

পুষ্পার্ঘ অর্পণ শেষে জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।