নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আগস্ট ১১, ২০২৬ ৭:৩১ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। মঙ্গলবার সকালে নগরীর অক্ট্রয় মোড় থেকে রুয়েট প্রাচীরসংলগ্ন এলাকা হয়ে ফ্লাইওভার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ফুটপাতের ওপর জন্মানো আগাছা অপসারণ, সড়কে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ড্রেনের মুখে জমে থাকা মাটি ও আবর্জনা অপসারণ করা হয়।

আরও পড়ুনঃ  মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

এতে সড়ক ও ফুটপাতের পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

রাজশাহী সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর পরিচ্ছন্নতা, সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

অভিযানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা (মশক) ও পরিচ্ছন্নতা সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।