নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬ ৩:৫৯ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৪৯ পরিদর্শককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। তাদের বেশির ভাগই আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন থানার ওসিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

আরও পড়ুনঃ  রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় বহুল আলোচিত ওসি বি এম ফরমান আলীও রয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়ার বাসিন্দা হিসেবে তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন বলে আলোচনা ছিল। চাকরিজীবনে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ‘পাত্তা’ দিতেন না বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব পরিদর্শকের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

অবসরে পাঠানো পরিদর্শক তালিকা দেখতে এখানে ক্লিক করুন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।