নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

আগস্ট ১৬, ২০২৬ ৯:৫৭ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার আসামী মোঃ শাহিন আলম (৩০)’কে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন আমিশাপাড়া সাকিনস্থ এসএম এন্টারপ্রাইজ এর সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব- ১১ ও র‌্যাব-৫

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প এর যৌথ আভিযানিক দল অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখ ১৪.৪০ ঘটিকায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন আমিশাপাড়া সাকিনস্থ এসএম এন্টারপ্রাইজ নামীয় সামনে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ শাহিন আলম (৩০) ,পিতা-মৃত আবুল হোসেন, সাং-চক মানিক, থানা-মান্দা, জেলা-নওগাঁ’কে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

র‍্যাব আরও জানায়, মামলার প্রাথমিক তদন্তকালে জানা যায় যে, জনৈকা ভিকটিম (২৬) একজন বাক ও শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন গত ১৮ জুলাই দুপুর অনুমান ১.১৫ ঘটিকার সময় ভিকটিম এর মামাতো ভাই এর বিবাহ উপলক্ষে একই গ্রাম চকরঘুনাথপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ এর বাড়িতে ভিকটিম সহ ভিকটিম এর পিতা মাতা এবং ছোট ভাই যায়। ভিকটিম এর পিতা মাতা এবং ছোট ভাই ভিকটিম এর মামার বাড়িতে অবস্থান করাকালে গত ১৮ জুলাই দুপুর অনুমান ১.১৫ ঘটিকার সময় মান্দা থানাধীন চকরঘুনাথ সাকিনস্থ জনৈক মোঃ আব্দুল রাজ্জাক, পিতা- মৃত পিয়ার আলী, এর জমি সংলগ্ন উত্তর পার্শ্বে ইট বিছানো রাস্তার উপর পৌছিলে আসামী মোঃ শাহিন আলম ভিকটিম প্রতিবন্ধী মেয়েকে ঝাপটিয়ে ধরে মুখে ওড়না পেচিয়ে কোলে করে নিয়ে রাস্তার দক্ষিণ পার্শ্বে মোঃ নজরুল ইসলাম, পিতা-মৃত শমসের আলী, সাং-চকরঘুনাথ, থানা-মান্দা, জেলা-নওগাঁ এর বাঁশ ঝাড়ে জঙ্গলের মধ্যে নিয়ে জোরপূর্বক ভিকটিম এর পড়নের পায়জামা খুলে ফেলে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিম কান্না করতে করতে বাড়িতে গিয়ে সে নিজে নিজেই গোসল করিয়া ইং ১৮ জুলাই বিকাল অনুমান ৩ ঘটিকার সময় পুনরায় তাহার মামার বাড়িতে এসে ভিকটিম এর মা, পিতা এবং মামাকে ঘটনার বিষয়ে জানায়। উক্ত ঘটনায় ভিকটিম এর মা স্বামীসহ আত্মীয় স্বজনদের নিয়ে আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানার মামলা নং-৫৩, তারিখ- ২৮/০৭/২০২৬ খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) দায়ের করেন। মামলার পর পরই আসামী গা ঢাকা দেয়। অদ্য ১৬ আগস্ট দুপুর ২.৪০ ঘটিকায় আসামীকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন আমিশাপাড়া এলাকা হতে গ্রেফতার করে বিধি মোতাবেক থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

গ্রেফতারকৃত আসামী মোঃ শাহিন আলম (৩০)’কে বিধি মোতাবেক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মাধ্যমে নওগাঁ জেলার মান্দা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।