নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিকদের সমাবেশ

জানুয়ারি ১৮, ২০২৪ ৫:৫১ 👁️ ৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপি ১২ দফা দাবী দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।

রাজশাহী মহানগরীর গণকপাড়া মোড়ে আয়োজিত দাবি সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। উপস্থিত থেকে বক্তব্য দেন- ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।

আরও পড়ুনঃ  বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আরো উপস্থিত ছিলেন- ইনসাব রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক মুকুল আলী স্যানিটারি শ্রমিক ইউনিয়নের নেতা সাইদুর রহমান প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা তাদের ১২ দফা দাবি পেশ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

এগুলো হলো- রাজধানী ঢাকাসহ শহরের সকল থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন, সুলভ মূল্যে লিজ প্রদান, কলোনিতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনি নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণ, নূন্যতম মজুরি সন্তোষজকভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণ, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থা করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।