নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৬ জন

নভেম্বর ২৮, ২০২৪ ৫:৩৯ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১৮ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত রেজাউল করিম পল্টু (৪০) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া ডাবতলার মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। সে রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।