নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

ডিসেম্বর ২, ২০২৪ ৫:১০ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৮ জন, অন্যান্য অপরাধে ১২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম(৪২) ও মো: ফারুক হোসেন সরদার(২২)। ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী শরিফুল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের শিক্ষার্থী মো: ফারুক হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দলমগড় গ্রামের মো: আলমগীরের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার দেওয়ান পাড়া এলাকায় বসবাস করে। ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি পদপ্রার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।