নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৫:২৭। ১৮ এপ্রিল, ২০২৬।

জঙ্গিদের জন্য টাকা এসেছে ইউরোপ থেকেও: এটিইউ

এপ্রিল ১৩, ২০২৩ ১১:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার: শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও জঙ্গিবাদে অর্থায়নের জন্য টাকা এসেছে। জঙ্গিবাদে অর্থায়নের জন্য বিদেশ থেকে টাকা আসার ঘটনাগুলো তদন্তের ক্ষমতা চায় পুলিশের এন্টি টেররিজম ইউনিট। এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন বৃহস্পতিবার রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেছেন।

দুপুরে রাজশাহীতে ‘জঙ্গিবাদ দমনে বিট ও কমিউনিটি পুলিশিংয়ের ভ‚মিকা ও কৌশল’ বিষয়ে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এন্টি টেররিজম ইউনিট প্রধান বলেন, মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও জঙ্গিবাদে অর্থায়নের জন্য টাকা এসেছে। জঙ্গিদের পেছনে অর্থের যোগানদাতাদেরও খুঁজে বের করতে কাজ চলছে।

আরও পড়ুনঃ  রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী এ ধরনের অভিযোগগুলো কেবল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করে। কিন্তু জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করা পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ এবং সিটিটিসি আইনের সংশোধন চায়। এজন্য আইনের সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে, যাতে মানি লন্ডারিংয়ের অভিযোগ পুলিশের এটিইউ এবং সিটিটিসি তদন্ত করতে পারে।

আরও পড়ুনঃ  নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তিনি আরো বলেন, জঙ্গিবাদ নিয়ে কখনো তৃপ্তির ঢেকুর তোলার কোন সুযোগ নেই। জঙ্গিরা সবসময় চাইবেই আমাদেরকে আউট স্মার্ট করার জন্য। আমাদেরও চেষ্টা থাকবে যে আমাদেরকে তারা যেনো আউটস্মার্ট না করতে পারে। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আমরা জানি জঙ্গিরা এখন সেই অর্থে এখন সংগঠিত আকারে নেই। তবে অনলাইন প্লাটফর্মে তারা জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা কাজ করছি।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

কর্মশালায় আরো বক্তব্য রাখেন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রাজশাহী নগর পুলিশের কমিশনার আনিসুর রহমান। পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট এবং ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।