নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন

জানুয়ারি ৩, ২০২৫ ৪:৩০ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মীরা হলেন মো: আশরাফুল ইসলাম (২৫), সাগর কুমার বসু (৩৮) ও মো: রাজ্জাক হোসেন (৫৫)। আশরাফুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া এলাকার মো: আলতাপ হোসেনের ছেলে, সাগর কুমার একই থানার শেখের চক এলাকার মৃত সাধন চন্দ্র বসুর ছেলে ও রাজ্জাক হোসেন নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত এরফান আলী ওরফে এরফানের ছেলে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।