নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ২০

জুলাই ১৪, ২০২৫ ৭:১৩ 👁️ ১৪৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ১৯ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৯ জন এবং অন্যান্য মামলায় ৪ জন ।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: সাব্বির হোসেন (২৩) রাজশাহী নগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার মো: কাইমুদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।