নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৪:২৯। ২ মে, ২০২৬।

ধানুশের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর

আগস্ট ১২, ২০২৫ ৭:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে সম্প্রতি বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন পার্টি ও ছবির স্ক্রিনিংয়ে দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছে নেটিজেনদের মাঝে।

এদিকে ম্রুণাল ঠাকুরের ইনস্টাগ্রামে ধনুশের বোনদের ফলো করার বিষয়টিও এই গুঞ্জনের পালে জোর হাওয়া দেয়। তাদের একসঙ্গে একটি ভাইরাল ভিডিও যেন এই জল্পনাকে আরও উসকে দেয়। অবশেষে এই সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুনঃ  মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘ধানুশ শুধু আমার একজন ভালো বন্ধু।’

আরও পড়ুনঃ  অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে ধনুশের উপস্থিতি নিয়ে যে জল্পনা চলছিল, সে প্রসঙ্গেও ম্রুণাল জানান, সেই অনুষ্ঠানে ধানুশ এসেছিলেন অজয় দেবগনের আমন্ত্রণে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এর আগে ‘তেরে ইশক মে’ ছবির পার্টিতে ধনুশের সঙ্গে মৃণালকে দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ  নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন প্রথম সামনে আসে। দীর্ঘ ১৮ বছর ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই ছেলে রয়েছে, লিঙ্গা এবং ভ্রমণ। যদিও বিচ্ছেদের পরেও তাদের একসঙ্গে দেখা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।