নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন

অক্টোবর ৬, ২০২৫ ২:৪৪ 👁️ ৬৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া” এ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

আলোচনা সভায় নগর সংকট মোকাবেলায় রাজশাহীর জন্য করনীয়, পরিকল্পিত উন্নয়ন, নগর শাসন ও অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করা হয়।

বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) খোন্দকার আজিম আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জরে ডিআইজি, পিএইচডি , পিপিএম (বার)মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার।

আরও পড়ুনঃ  পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

এছাড়াও এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।