নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

আগস্ট ১২, ২০২৬ ১১:৩২ 👁️ ৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নানা সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের পাশাপাশি রাজশাহী মহানগরীর বিভিন্ন জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বুধবার বিকেলে আরএমপি সদর দফতরের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, অসুবিধা ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সভায় সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় পুলিশের সহযোগিতা, প্রয়োজনীয়
তথ্যপ্রাপ্তি, পুলিশি সেবা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় এবং সাংবাদিকদের জন্য অনুকূল পেশাগত পরিবেশসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা নিরসনে পুলিশের আরও সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা জানান তারা।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

পাশাপাশি নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, অতিরিক্ত অটোরিকশা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ার বিস্তার রোধ, মাজারকেন্দ্রিক মাদক সেবন বন্ধ এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়গুলো আলোচনায় আসে। এছাড়া অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা এবং সন্ধ্যার আগেই নগরীর বিভিন্ন কোচিং সেন্টার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পুলিশ কমিশনার বলেন, গণমাধ্যম ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

এসময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম উপস্থিত ছিলেন। #

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।