নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৩:২৭। ১৩ জুন, ২০২৬।

ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জুন ১২, ২০২৬ ৪:১১ 👁️ ৪০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের দুর্দান্ত জয় এবং প্রথমবারের মতো এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

আজ এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ছেলেদের এই ঐতিহাসিক সিরিজ জয় সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। নানা প্রতিকূলতার মধ্যেও ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতা ও টিম স্পিরিট দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।

আরও পড়ুনঃ  মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, তাসকিন ও মোস্তাফিজের চমৎকার বোলিংয়ের পর সৌম্য, শান্ত, হৃদয় ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিং আমাদের এই পরম কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেট আরো উঁচুতে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।