নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বেসামরিক বিমান চলাচল খাতে মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে কর্মশালা উদ্বোধন

জুন ২১, ২০২৬ ২:২৫ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উন্নয়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এর সমন্বয়ে আজ ঢাকার ইন্টার কন্টিনেন্টালে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, বিমান পরিবহন আজ যাত্রী ও পণ্য পরিবহনের একটি মাধ্যম নয় বরং এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ও সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

দ্রুত পরিবর্তনশীল বর্তমান বিশ্বে একটি আধুনিক, দক্ষ ও টেকসই বিমান পরিবহন ব্যবস্থা জাতীয় উন্নয়নের অপরিহার্য ভিত্তি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অন্যতম পূর্বশর্ত।

আরও পড়ুনঃ  দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 

রোববার (২১ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে কর্মশালায় । ছবি : পিআইডি

তিনি বলেন, দেশকে ভবিষ্যত এভিয়েশন হাবে পরিনত করতে এভিয়েশন মহাপরিকল্পনা পূর্বশর্ত। তাই আমাদের এভিয়েশন খাত কোথায় অবস্থান করবে তা এ মহাপরিকল্পনায় ফুটে উঠতে হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে গ্রহণ ও বাস্তবায়ন করেছে। চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর তৃতীয় টার্মিনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুনঃ  রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

এছাড়াও, প্রধানমন্ত্রী তারেক রহমান এর দূরদর্শী নেতৃত্বে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে কার্যকর ও আধুনিকায়নের লক্ষ্যে সরকার সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেবিচকের চেয়ারম্যান।
#

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।