নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৮:৫৮। ১৭ মার্চ, ২০২৬।

গাড়ির তেল সংকট : আবর্জনার নগরীতে পরিণত

মার্চ ১৫, ২০২৬ ৪:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : গত বৃহস্পতিবার থেকে পরিষ্কার করা হয়নি নগরীর সকল ডাস্টবিনের আবর্জনা। নগরীর বিভিন্ন স্থানে আবর্জনা ফেলার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন গুলো থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের গাড়ি এসে আবর্জনা তুলে নিয়ে নগরীর বাইরে নির্দিষ্ট স্থানে ফেলে আসে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে রোববার বিকেল পর্যন্ত আবর্জনা ফেলার স্টেশনগুলো থেকে আর্বজনা ফেলা হয়নি। ট্রান্সফার স্টেশনসহ আশপাশের রাস্তা ফুটপাতে স্তূপ হয়ে পঁচা দূর্গন্ধ ছড়াচ্ছে।

আরও পড়ুনঃ  ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, রাজশাহীতে এ্যাড. ঈশা

নগরীর ঘোড়া চত্বর, সিপাই পাড়া ট্রান্সফার সেন্টারসহ পুরো নগরীর কোন আবর্জনাই গত চার দিন থেকে পরিষ্কার করা হয়নি।

পথচারীদের অভিযোগ রমজান মাসে রোজা রেখে এমন আবর্জনার স্তূপের পাশ দিয়ে যেতে দূর্গন্ধে বমি চলে আসছে।

স্থানীয় দোকানদাররা জানান ময়লা আবর্জনার কারণে লোকজন এদিকে আসছে না। আমরাও ঠিক মতো বসতে পারছি না, পচা গন্ধে রোজা অবস্থায় খুবই কষ্ট হচ্ছে। দোকানদাররা ময়লা আবর্জনাগুলো দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন

নগরীর ময়লা আবর্জনা পরিষ্কার না হবার বিষয় নিয়ে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জ্বালানি তেলের সংকটের কারণে ময়লা আবর্জনা পরিষ্কার করা গাড়ি চলছে না তাই ট্রান্সফার সেন্টার থেকে ময়লা আবর্জনা সরানো যাচ্ছে না। তেলের সংকট নিরসন হলেই গাড়ি দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে। তবে তিনি কবে নাগাদ তেলের সংকট সমাধান হবে এ বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেনি।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী পৌর এলাকায় মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ মানুষ, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে 

পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর একটা সুনাম আছে। নগরবাসী আশা করছে সেই সুনাম রাজশাহী সিটি কর্পোরেশন ধরে রাখবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।