নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬ ৮:৫৯ 👁️ ৮ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদা হাবীবা বলেন, “সরকারের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়াতে স্থানীয় প্রশাসনকে আরও গতিশীল ভূমিকা পালন করতে হবে।”

আরও পড়ুনঃ  পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

বিশেষ অতিথির বক্তব্যে নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন বলেন, “গ্রাহক সেবার মান উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক হতে হবে। জনকল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  ৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়াতুল্লাহ বেহেস্তিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।