নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৮:০৭। ২৯ এপ্রিল, ২০২৬।

টানা ৩ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান

এপ্রিল ১১, ২০২৬ ৯:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : লম্বা ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, রোববার বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি রয়েছে। সোমবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি থাকছে।

আরও পড়ুনঃ  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

এ ছাড়া মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। এতে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ  পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকছে। সবমিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

এদিকে, লম্বা এই ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে সব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।