নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ২:৩৩। ২১ মে, ২০২৬।

তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

মে ২০, ২০২৬ ৭:৫৮
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলায় একের পর এক ক্লুলেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন, সফল অভিযান পরিচালনা এবং আসামি গ্রেফতারে বিশেষ অবদান রাখায় তৃতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাসিব।

সম্প্রতি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। ডিবি পুলিশের ধারাবাহিক সাফল্য, পেশাদারিত্ব এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে অটোরিকশাচালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

জানা গেছে, ওসি হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে নওগাঁ জেলা ডিবি পুলিশ বিভিন্ন জটিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিশেষ করে হত্যা, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তার নেতৃত্বে পরিচালিত অভিযানগুলো সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সৎ জীবনযাপন, সাহসিকতা, মানবিক আচরণ ও পেশাদার মনোভাবের কারণেও সহকর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত তিনি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নিরীহ মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণের কারণে ইতোমধ্যে একজন দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন এই কর্মকর্তা।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি হাসিবুল্লাহ হাসিব এই প্রতিবেদককে বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, পুরো ডিবি টিমের। আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়া। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমরা সবসময় নওগাঁবাসীর পাশে থাকবো ইনশা আল্লাহ।”

আরও পড়ুনঃ  ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনগণের আস্থা অর্জনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।