নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

জুলাই ৩১, ২০২৬ ৬:৫৮ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার দড়িখরবোনা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো: মাসুদ রানা (৪৫), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা (পাঠার মোড়) গ্রামের মৃত রতনের ছেলে মো: সোহান (২৩) এবং একই থানার বহরমপুর গ্রামের মো: শরিফুল ইসলামের ছেলে রোহান আহম্মেদ (২৫)-কে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ সময় মাসুদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত ২৮৬ গ্রাম গাঁজা, ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭৯০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া সোহানের হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অপরদিকে, রোহানের হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।