নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ৩, ২০২৬ ৭:৪৩ 👁️ ৮৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চন্দ্রিমা ও পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চন্দ্রিমা থানার মুশরইল পূর্বপাড়া গ্রামের মো: ইয়ামিন বাহারের ছেলে মো: আরিফুল ইসলাম (২৩) এবং পবা থানার সারাংপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত এজার আলীর ছেলে মো: স্বপন আলী (২৭)। উভয়ই রাজশাহী নগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ  মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০ টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আরিফুলকে এবং অন্যদিকে ১ এপ্রিল দিবাগত রাত সোয়া ১২ টার দিকে পবা থানার সারাংপুর দক্ষিনপাড়া এলাকায় চোর সন্দেহে আটককৃত ব্যক্তি স্বপনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আরিফুলের কাছ থেকে ১৫ পিস ইয়াবা এবং স্বপনের কাছ থেকে ৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।