নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৮:৩০। ৩১ মে, ২০২৬।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মে ৩১, ২০২৬ ৬:২০ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, রাজশাহী নগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামের মৃত হযরতের ছেলে মো: আনজু (২৭)।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩০ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার দিকে মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আনজুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ১ হাজার ১শ ৫০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ইরানে মার্কিন হামলা, যে কোনো সময় ভাঙতে পারে যুদ্ধবিরতি

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।