নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৯

ডিসেম্বর ১৯, ২০২৪ ৭:৫৮ 👁️ ১৮ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৯ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: এনামুল হক মইফুল (৪৮) ও মো: আশরাফুল ইসলাম মাসুদ(৩৯)। এনামুল হক রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। সে বড়গাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং আওয়ামীলীগ কর্মী আশরাফুল ইসলাম শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের মো: আবুল খায়েরের ছেলে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।