নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১

ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:৩৫ 👁️ ২২ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, অন্যান্য অপরাধে ৫ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মীর হোসেন দীপু (৪৪) ও মো: সাজ্জাদ আলী (৩২)। যুবলীগ কর্মী দীপু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাদনচক গ্রামের মৃত কফিল উদ্দিন টুলুর ছেলে ও সাজ্জাদ আলী রাজশাহী জেলার দূর্গাপুর থানার বেলঘরিয়া এলাকার মো: ইদ্রিস আলীর ছেলে। সে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি।

আরও পড়ুনঃ  মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।