নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ২:১৪। ১১ জুন, ২০২৬।

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

জুন ১০, ২০২৬ ১০:৩২ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে হোটেল-মোটেল মালিক/প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় উপস্থিত মালিক/ প্রতিনিধিগণ জানান, তারা বর্তমানে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না এবং রাজশাহী মহানগরীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

পুলিশ কমিশনার তাদের হোটেল পরিচালনার আইন কানুন মেনে ব্যবস্যা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। হোটেল-মোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিথিদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর যাচাই ও তথ্য সংরক্ষণ, বিদেশি অতিথির তথ্য পুলিশকে অবহিতকরণের জন্য বলেন।এছাড়াও জন উপদ্রব সৃষ্টিকারী কোন কার্যক্রম, জুয়া ও মাদক সংক্রান্ত কোন অপরাধ যেন আবাসিক হোটেলে না হয় সে বিষয়ে সবাইকে আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

তিনি বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনায় আরএমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। মহানগরীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হোটেল-মোটেল মালিকসহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো: আল মামুন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিনার (কাশিয়াডাঙ্গা) মীর মো: শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।