নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:২১। ২০ এপ্রিল, ২০২৬।

নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এপ্রিল ১৯, ২০২৬ ৮:৩৩
Link Copied!

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলা-এর নাচোল প্রত্যাশা একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শনিবার সকালে অত্র প্রতিষ্ঠানের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো মজিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল জামায়াতের পৌর আমির জনাব মো মনিরুল ইসলাম রাশেল ।

আরও পড়ুনঃ  খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশ্ন বুঝে উত্তর লেখার আহ্বান জানান এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠান ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বিদায় মানেই শেষ নয় বরং এটি গৌরবময় এক নতুন যাত্রার সূচনা। একইসঙ্গে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুনঃ  নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহা আলাউদ্দিন সমাজসেবক আব্দুল জলিল, শরিফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

এ বছর প্রতিষ্ঠান থেকে ২১জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।