নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২

মার্চ ৩১, ২০২৬ ৭:৩২ 👁️ ৩১ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলুবোঝাই একটি অটোভ্যানকে মাটিবাহী একটি ট্রাক্টর ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

আহত ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রাম গ্রামের আ. কাদের (৬০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের মানিক (৫৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলুবোঝাই একটি অটোভ্যান মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে নিয়ামতপুর বাজারে আসছিল। পথিমধ্যে ভবানীপুর এলাকায় আসলে বিপরীত দিকে আসা মাটি বোঝাই ট্রাক্টর সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে অটোভ্যানটি রাস্তার পাশে নিচু জায়গায় উল্টে যায়। এতে অটোতে থাকা দুজন আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্থানীয়দের অভিযোগ, এসব ট্রাক্টর দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে চলাচল করে। চালকদের নিষেধ করলেও তাঁরা কথা শোনেন না।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।