নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১০:১৭। ২৫ মে, ২০২৬।

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মে ২৫, ২০২৬ ৮:১৩ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে নির্ধারিত টোল (হাসিল) আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর নির্দেশনায় নগরীর সিটি হাট, পবা উপজেলার নওহাটা হাট, পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাট, তানোর উপজেলার মুন্ডুমালা হাট, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হাট, চারঘাট উপজেলার নন্দনগাছি হাটসহ জেলার বিভিন্ন উপজেলার পশুর হাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

মোবাইল কোর্ট পরিচালনাকালে হাসিল আদায়ের রশিদবই যাচাই করা হয় এবং হাটে আসা পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে অভিযোগ অনুসন্ধান করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী

এ সময় হাট ইজারাদারদের অতিরিক্ত হাসিল আদায় থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে টোল (হাসিল) আদায়ের নির্ধারিত তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু মহল যাতে অতিরিক্ত হাসিল আদায় করে সাধারণ পশু ব্যবসায়ী ও ক্রেতাদের হয়রানি করতে না পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

জেলা প্রশাসন জানিয়েছে, রাজশাহীর সকল কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।