নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

আগস্ট ১০, ২০২৬ ৯:৪১ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পেয়েছেন জনপ্রিয়তা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে দেখা গেছে ইসরাত অতিথিকে। বিশেষ করে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন অতিথি। আজ প্রকাশিত হয়েছে ফলাফল। অতিথি জানালেন, তিনি পাস করেছেন। ফলাফল যা এসেছে, তাতেও তিনি সন্তুষ্ট।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

এদিকে অতিথির বোন সাফিনা জানিয়েছেন, এসএসসিতে জিপিএ ৪ পেয়েছেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা সামলে পড়াশোনা ঠিক রাখতে অনেক বেগ পোহাতে হয়েছে অতিথিকে। তাই অতিথির এই ফলাফলে তার পরিবারও ভীষণ খুশি।

উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছেন অতিথি। ফলাফল প্রকাশের পর গিয়েছেন স্কুলে। প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে সেটা পোস্ট করেছেন ফেসবুকে। ওই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ  নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

‘জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন অতিথি। তবে নাটকের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞানের পড়াশোনা তার জন্য অধিক চাপের হয়ে যাচ্ছিল। তাই বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ে নতুন বিভাগে প্রস্তুতি নিয়ে দিয়েছেন পরীক্ষা। এমনকি পরীক্ষার দুই দিন আগেও শুটিং করতে হয়েছিল তাকে।

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

ইসরাত অতিথিকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’তে। মাস খানেক আগে এটি মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।