নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৯:৪৭। ১৭ মার্চ, ২০২৬।

পুঠিয়ায় মানহীন সেমাই কারখানাকে জরিমানা

মার্চ ১৬, ২০২৬ ৮:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মানহীন সেমাই ও কৃত্রিম রং জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

সোমবার (১৬ মার্চ ) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের দিকনির্দেশনায় উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে এবং পণ্যে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে। এসব মানহীন পণ্য বাজারজাতের প্রস্তুতিরও প্রমাণ পাওয়া যায়। এ সময় আনুমানিক ৫০ হাজার টাকার বেশি মূল্যের মানহীন সেমাই ও কৃত্রিম রং জব্দ করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান মাসে উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে যুবকের পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।