নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ১০:০২। ১৭ মার্চ, ২০২৬।

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান

মার্চ ১৪, ২০২৬ ১১:২০
Link Copied!

স্টাফ রিপোর্টোর, বাঘা : রাজশাহীর বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধিই এই অভিযানের মূল লক্ষ্য। যাতে বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মরণঘাতী ঝুকি কমানো সম্ভব হয়। প্রধান মন্ত্রী তারেক রহমান এই অভিযানের ঘোষণা দিয়েছেন, যা স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাড. ঈঁশা

শনিবার (১৪ মার্চ) সকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশাদুজ্জামান আসাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধান মন্ত্রী জনসাধারণের প্রতি নিজেদের বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন। প্রতি শনিবার নিজ নিজ এলাকা ও বসতবাড়ির আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন আর এম ও ডাক্তার অসীম কুমার, মেডিসিন ডাক্তার রওশন কবির চেীধুরী, ডেন্টাল সার্জন ডাক্তার মৌমিতা পান্ডে প্রমুখ।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

পরে হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে ডাক্তার আশাদুজ্জামান আসাদ হাসপাতাল চত্বরে ফগার মেশিন চালু করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সকল মেডিকেল অফিসার, নাসিং সুপার ভাইজার, সিনিয়র স্টাফ নার্স, কর্মকর্তা,কর্মচারী, ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।