নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:২০। ১৪ জুন, ২০২৬।

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

জুন ১৪, ২০২৬ ৮:১২ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশ আমাদের সবার। দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। আজ ভূমি ভবনে সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে জোর করে কর আদায় করে সাম্রাজ্য বিস্তার করত,সাম্রাজ্য টিকিয়ে রাখত।কিন্তু আধুনিক সভ্যতায় নাগরিকগণ এবং প্রতিষ্ঠান করের মাধ্যমে আধুনিক রাষ্ট্র পরিচালনায় অবদান রাখে।আপনারা জানেন একটি দেশ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থের জোগানের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠান যেমনি ভাবে কর প্রদান করছে তেমনি আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে।

আরও পড়ুনঃ  নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

মন্ত্রী আরও বলেন, গত সপ্তাহে সংসদে যে বাজেট পেশ করা হয়েছে তা সকলের নিকট গ্রহণ যোগ্যতা পেয়েছে।সরকার কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন-আপনারা আপনাদের দপ্তরে প্রাপ্ত ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধ করবেন এবং পরবর্তীতে আপনাদের দপ্তরের বাজেট প্রনয়নের সময় ভূমি উন্নয়ন করের অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা করবেন।

আরও পড়ুনঃ  দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী এর সভাপতিত্বে কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ,ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো: আবদুল্লাহ আল বাকী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ,সংস্থা ও বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।