নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা

জুলাই ১৩, ২০২৬ ৯:৫৭ 👁️ ১২৯ views
Link Copied!

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : সকাল থেকেই আকাশ ভেঙে নামছিল আষাঢ়ের বৃষ্টি। কিন্তু বৈরী আবহাওয়া আর অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দু’পাশে ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের দীর্ঘ সারি। ফুল হাতে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভাঙ্গার সর্বস্তরের নানা শ্রেণি-পেশার মানুষ।

উপলক্ষ—বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর। তাকে অভ্যর্থনা জানাতেই ভাঙ্গার বিভিন্ন পয়েন্টে জড়ো হন হাজারো নেতাকর্মী।

একদিকে আষাঢ়ের বৃষ্টির ফোঁটা, কখনো টিপটিপ, আবার কখনো অঝোর ধারায় নামছিল বৃষ্টি। তারপরও প্রিয় নেতাকে স্বাগত জানাতে সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকেই ভাঙ্গা গোল চত্বর থেকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দু’পাশ ছাড়েননি অপেক্ষমাণ জনতা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে যখন তারেক রহমানের গাড়িবহর সকাল ৭ টা ৫০ মিনিটে গোল চত্বরে পৌঁছালে তখন নেতাকর্মীদের মাঝে বাধভাঙা উল্লাস দেখা দেয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভাঙ্গা গোল চত্বর থেকে ভাঙ্গা বাসস্ট্যান্ড সীমানা এলাকা অতিক্রমকালে তার বহনকারী লাল-সবুজের গাড়িতে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ। জনগণের এই বিপুল ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত আয়োজন দেখে মুগ্ধ হয়ে তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আলোচিত ধর্ষণ মামলার রায়, বেকসুর খালাস ফাদার প্রদীপ গ্রেগরী

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার-ফেস্টুন হাতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে সড়কের দুপাশে অবস্থান নিতে দেখা যায়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই বরিশাল সফরকে ঘিরে পুরো ফরিদপুর জেলাই যেন উৎসবমুখর হয়ে ওঠে।

ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইসা স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা সাংবাদিকদের জানান, ‘অনুষ্ঠান সফল হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

আমরা দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে ভাঙ্গায় স্বাগত জানাতে পেরে খুশি হয়েছি। আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।’

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ‘আমরা ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।