নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আগস্ট ৫, ২০২৬ ৮:৩৩ 👁️ ৯ views
Link Copied!

এস,এ সিরাজুল ইসলাম, মান্দা : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর মান্দায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

আরও পড়ুনঃ  পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা আমির আমিনুল ইসলাম, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্বপন, জুলাই শহীদ রাসেলের বাবা মো. পিন্টু রহমান, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মো. মোশারফ হোসেন, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মো. নাহিদ হোসেন, মো. নাজমুল হোসাইন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মোছা. শামিমা সাথী প্রমুখ।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ-তিতিক্ষা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরও পড়ুনঃ  রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ রাসেলের পরিবারের সদস্যদের হাতে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।