নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-২

নভেম্বর ১, ২০২৪ ৯:৩৩ 👁️ ৩৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও দুজন আহত হয়েছের। চার্জার ভ্যান উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার উপেজলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

জানা যায়, সাঁকোয়া গ্রামের হারুন-অর- রশিদের ছেলে আরাফাত(২২), একই গ্রামের নাদিম এর ছেলে (২৬) এবং গুপইল গ্রামের সাগর(২২) ব্যাটারিচালিত ভ্যানগাড়ী চালাচ্ছিলেন। এসময় ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে আরাফাতের মৃত্যু হয়। আপর দুই জনকে গুরুতর অবস্হায় স্হানীয় লোকজন উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ  দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

এই বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।