নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

জুন ২১, ২০২৬ ১০:০৭ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, যোগব্যায়ামের আয়োজন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি বলিষ্ঠ নিদর্শন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বের এবং পারস্পরিক অবিচল আস্থার ওপর প্রতিষ্ঠিত।

রোববার (২১ জুন) বিকালে রাজশাহী আই বাঁধ সংলগ্ন মাঠে ১২তম ইয়োগা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, যোগব্যায়াম এই অঞ্চলের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য। আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে যে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, সেখান থেকেই এই যোগবিদ্যার আদি চর্চা ও প্রচলন শুরু হয়েছিল। এই বরেন্দ্র সভ্যতা থেকেই বৌদ্ধ ও স্থানীয় মানুষের মাধ্যমে যোগব্যায়াম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

ভূমিমন্ত্রী অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত যোগব্যায়াম চর্চার আহ্বান জানান। তিনি ভবিষ্যতে এই অঞ্চলে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আরও বড় পরিসরে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহীতে অবস্থিত ভারতীয় উপদূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরএমপির উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ এবং অভিনেত্রী সঞ্চিতা রাণী দত্ত।

সভাপতির বক্তৃতায় ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ভারত ও বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার ধরন একই সূত্রে গাঁথা। বিশেষ করে যোগব্যায়াম এবং আয়ুর্বেদ এই দুই দেশের একটি প্রাচীন ও শক্তিশালী অভিন্ন উত্তরাধিকার, যা বর্তমান বিশ্বে সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  বেসামরিক বিমান চলাচল খাতে মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে কর্মশালা উদ্বোধন

যোগব্যায়াম ও আয়ুর্বেদের মতো অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য দুই দেশের মানুষের মধ্যকার যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইয়োগায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।