নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। বিকাল ৪:০৬। ১৬ জুন, ২০২৬।

রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানির পর্ষদ সভা 

ডিসেম্বর ২০, ২০২৩ ৮:৪৪ 👁️ ৯৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড (রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি) এর পরিচালনা পর্ষদের ৪৭তম সভা ও ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান এবং রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

আরও পড়ুনঃ  স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

বুধবার আয়োজিত এ সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ; অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোঃ গোলাম মোস্তফা; রাকাব-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) শওকত শহীদুল ইসলাম এবং নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন উক্ত সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

এছাড়াও সদস্য সচিব ও কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী সভায় অংশগ্রহণ করেন।

সভায় ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন, ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনাসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বর্র্পণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।