নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:০৭। ১২ জুন, ২০২৬।

রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২ 

ডিসেম্বর ৬, ২০২৫ ৪:১৭ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা থানাধীন কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: জয়নাল আবেদীন (৬৬), পবা থানার কৈপুকুরিয়া এলাকার মৃত হারেজের ছেলে এবং মো: বিচ্ছাদ আলী (২৯), একই এলাকার মো: আকসেদ আলীর ছেলে।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়নাল আবেদীনের নিজ বসতবাড়িতে গাঁজা ও বিদেশি মদ বিক্রি করচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরবর্তীতে বাড়িটি তল্লাশি চালিয়ে সর্বমোট ৪৪ গ্রাম গাঁজা এবং ৭৫০ মি.লি. বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।