নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:৫২। ৪ জুন, ২০২৬।

রাজশাহীতে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

জুন ৪, ২০২৬ ৭:০৭ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড়স্থ নির্মানাধীন বিসমিল্লাহ টাওয়ার এর দক্ষিণ পার্শ্বের ফাঁকা জায়গা হতে বুধবার (৩ জুন) বিকাল ৪.২৫ মিনটে একজন মাদককারবারিকে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: আমিনুল ইসলাম স্বপন (৪৫)। মো: আমিনুল ইসলাম স্বপন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর বাজার (খোহার মোড়) গ্রামের মো: ইলিয়াস আলীর পুত্র।

রাজশাহী জেলা পুলিশের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ৩ জনু বিকাল ৪:১৫ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড়স্থ নির্মানাধীন বিসমিল্লাহ টাওয়ার এর দক্ষিণ পার্শ্বের ফাঁকা জায়গায় একজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ৩ জনু বিকাল ৪:২০ মিনিটে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: আমিনুল ইসলাম স্বপনের দেহ তল্লাশি করে তার পরিহিত কালো রঙের ফুলপ্যান্টের সামনের বাম পকেটের মধ্য হতে সাদা পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১০০০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, অভিযুক্ত মো: আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আরএমপি, রাজশাহীর বোয়ালিয়া থানা ও ডিএমপি, ঢাকার আদাবর থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।